বয়স্ক ব্যক্তিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই জরিপে অংশ নেওয়ার জন্য আপনাকে স্বাগত ও ধন্যবাদ।
আপনার উত্তর বয়স্ক ব্যক্তিদের জন্য মানসম্মত স্বাস্থ্য ও যত্নসেবার বৈশ্বিক মানদণ্ড তৈরিতে সাহায্য করবে।
ভূমিকা
সারা বিশ্বে মানুষ এখন বেশি দিন বেঁচে থাকছেন। তাই বয়স বাড়ার পর আমাদের যে স্বাস্থ্যসেবাগুলো দরকার হয়, সেগুলো আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ। যেমন, নিয়মিত পারিবারিক চিকিৎসক, স্বাস্থ্যকেন্দ্র বা ক্লিনিকে যাওয়া, ওষুধের দোকান থেকে ওষুধ নেওয়া, হাসপাতালে বিশেষজ্ঞের চিকিৎসা, পুনর্বাসন বা মানসিক স্বাস্থ্যসেবা, দিনের বেলা যত্নকেন্দ্রে সেবা, এবং বাড়িতে বা আবাসিক প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি যত্ন ও দৈনন্দিন কাজে সহায়তা।
বয়স্ক ব্যক্তিদের নানা ধরনের চাহিদা পূরণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সঙ্গে মিলে এসব সেবার নতুন আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করছে। লক্ষ্য হলো সেবাগুলোকে আরও ভালো, নিরাপদ ও সম্মানজনক করা, যাতে আপনার লক্ষ্য, মূল্যবোধ ও পছন্দের সঙ্গে মিল থাকে।
এ কাজ ভালোভাবে করতে হলে, যাঁরা প্রতিদিন এসব সেবা ব্যবহার করেন, প্রথমে তাঁদের কথা শুনতে হবে।
স্বাস্থ্যসেবা ব্যবহারে আপনার অভিজ্ঞতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
আমরা আপনার বাস্তব অভিজ্ঞতা জানতে চাই: কী ভালো হয়েছে, কী কঠিন ছিল, এবং স্বাস্থ্যসেবা ব্যবহারের সময় কী বদল হলে ভালো হতো বলে আপনি মনে করেন।
এই জরিপের বিষয়
বয়স্ক ব্যক্তিরা স্বাস্থ্যসেবা কীভাবে পান, তা আমরা বুঝতে চাই। এর মধ্যে আছে আপনার মুখোমুখি হওয়া সমস্যা, যে সহায়তা পেয়েছেন বা পাননি, এবং আপনার মতে কী উন্নত করা দরকার। আপনার উত্তর বয়স্ক ব্যক্তিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ আন্তর্জাতিক মানদণ্ড তৈরিতে সাহায্য করবে, যাতে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিদের অগ্রাধিকারগুলো গুরুত্ব পায়।
আপনার পক্ষে যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, ততগুলো উত্তর দেওয়ার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাই। কোনো উত্তর সঠিক বা ভুল নয়।
কারা অংশ নিতে পারবেন
অংশ নিতে হলে নিচের দুটি শর্তই পূরণ করতে হবে:
আপনার বয়স ৬০ বছর বা তার বেশি
এবং
গত ১২ মাসে অন্তত একবার স্বাস্থ্যসেবা ব্যবহার করেছেন, যেমন ক্লিনিক, হাসপাতাল বা দিনের বেলা যত্নকেন্দ্রে গিয়েছেন।
চাইলে আপনি বিশ্বাস করেন এমন কাউকে, যেমন পরিবারের সদস্য, বন্ধু, এলাকার কেউ বা স্বাস্থ্য ও যত্নকর্মীকে, জরিপ পূরণে সাহায্য করতে বলতে পারেন।
আপনার অংশগ্রহণ
অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছায়। অংশ নিতে হলে জরিপের তথ্য বুঝতে হবে এবং উপলব্ধ ভাষাগুলোর একটিতে প্রশ্নপত্র পূরণ করতে পারতে হবে।
উত্তর পাঠানোর আগে যেকোনো সময় কারণ না জানিয়ে জরিপ থেকে সরে যেতে পারেন। আপনার পরিচয় ছাড়াই উত্তর সংগ্রহ করা হবে এবং তা গোপন রাখা হবে।
আমরা আপনাকে শনাক্ত করতে পারে এমন তথ্য, যেমন নাম, পদবি বা ইমেইল ঠিকানা সংগ্রহ করি না। তাই পাঠানোর পর আপনার উত্তর আলাদা করে খুঁজে পাওয়া সম্ভব নয়। এর অর্থ, জরিপ পাঠানোর পর আপনার উত্তর মুছে ফেলা সম্ভব হবে না।
জরিপ পাঠিয়ে আপনি নিশ্চিত করছেন যে উপরের তথ্য পড়েছেন ও বুঝেছেন এবং স্বেচ্ছায় এই জরিপে অংশ নিতে ও বর্ণিত উদ্দেশ্যে আপনার তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে সম্মতি দিচ্ছেন।
আপনি যদি কোনো বয়স্ক ব্যক্তির হয়ে এই প্রশ্নপত্র পূরণ করেন, তাহলে আপনাকে তাঁর গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে হবে এবং তাঁর ব্যক্তিগত তথ্য ও উত্তরগুলো গোপন রাখতে হবে।
আপনার কোনো প্রশ্ন থাকলে বা আরও তথ্য চাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. Yuka Sumi-কে ইমেইল করুন: sumiy@who.int।
তারকা চিহ্ন (*) দেওয়া প্রশ্নগুলোর উত্তর বাধ্যতামূলক; এগিয়ে যেতে এগুলোর উত্তর দিতে হবে। অন্য প্রশ্নগুলোর উত্তরও যতটা সম্ভব সম্পূর্ণ ও নির্ভুলভাবে দেওয়ার অনুরোধ করছি। কোনো প্রশ্নের উত্তর না দিলে “পরবর্তী” বা “জমা দিন” বেছে নেওয়ার সময় মনে করিয়ে দেওয়া হবে; তবে উত্তর না দিয়েও এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন পরিবেশে স্বাস্থ্য ও যত্নসেবা সম্পর্কে বয়স্ক ব্যক্তিদের চাহিদা, অভিজ্ঞতা ও মতামত বুঝতে জরিপের সব অংশের উত্তর গুরুত্বপূর্ণ।
জরিপ পূরণে প্রায় ৩০ মিনিট লাগবে, তবে সময় ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।
আপনার সময় ও আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ।
এই সমীক্ষায় 69 টি প্রশ্ন রয়েছে