ভূমিকা ও সম্মতি
প্রবীণ ব্যক্তিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই জরিপে অবদান রাখার জন্য আপনাকে স্বাগত ও ধন্যবাদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রবীণ ব্যক্তিদের সেবার মানের জন্য বৈশ্বিক মানদণ্ড তৈরি করছে। প্রবীণ ব্যক্তিদের উচ্চমানের সেবা দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিচর্যাকর্মী এবং কর্মসূচি ব্যবস্থাপকেরা কোন বিষয়গুলো অপরিহার্য মনে করেন এবং তা অর্জনে কী সহায়তা প্রয়োজন, তা বোঝাই এই জরিপের উদ্দেশ্য।
সেবার মান বলতে আমরা এমন সেবা বুঝি যা কার্যকর, নিরাপদ, মানুষকেন্দ্রিক, সময়মতো দেওয়া হয়, ন্যায্য, সমন্বিত এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। আপনার অভিজ্ঞতা থেকে আমরা জানতে চাই কোন বিষয়গুলো ভালোভাবে কাজ করছে, আপনি কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং কোন পরিবর্তনগুলো প্রবীণ ব্যক্তিদের সেবার উন্নতিতে সাহায্য করতে পারে। আপনার মতামত ভবিষ্যতে প্রবীণ ব্যক্তিদের মানসম্মত সেবার আন্তর্জাতিক মানদণ্ড তৈরিতে সহায়তা করবে।
কারা অংশ নিতে পারবেন?
আপনি অংশ নিতে পারবেন যদি আপনি:
- একজন স্বাস্থ্যকর্মী, পরিচর্যাকর্মী বা স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক হন, যিনি প্রবীণ ব্যক্তিদের (60 বছর বা তার বেশি বয়সী) স্বাস্থ্যসেবা এবং/অথবা পরিচর্যাসেবা দেন, পরিচালনা করেন বা সংগঠিত করেন; এবং
- জরিপের তথ্য বুঝতে পারেন ও উপলব্ধ ভাষাগুলোর যেকোনো একটিতে প্রশ্নমালা পূরণ করতে পারেন।
জরিপটি পূরণ করতে প্রায় 30–35 মিনিট সময় লাগে।
বেশিরভাগ প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রবীণ ব্যক্তিদের মানসম্মত সেবা দিতে কী কী ব্যবস্থা থাকা উচিত। কয়েকটি প্রশ্ন আপনার বর্তমান অভিজ্ঞতা বা কর্মপরিবেশ সম্পর্কে। তারকাচিহ্নযুক্ত (*) প্রশ্নগুলোর উত্তর দেওয়া বাধ্যতামূলক; এগুলোর উত্তর না দিলে পরের ধাপে যাওয়া যাবে না। অন্য প্রশ্নগুলোরও যথাসম্ভব সম্পূর্ণ ও নির্ভুল উত্তর দিতে আমরা আপনাকে উৎসাহিত করছি। কোনো প্রশ্নের উত্তর না দিলে “পরবর্তী” বা “জমা দিন” ক্লিক করার সময় একটি স্মারক দেখানো হবে। তবে আপনি উত্তর না দিয়েও এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন কর্মপরিবেশে স্বাস্থ্য ও পরিচর্যাকর্মীদের চাহিদা, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বুঝতে জরিপের সব অংশে আপনার উত্তর গুরুত্বপূর্ণ।
আপনার অংশগ্রহণ
অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক। আপনার উত্তর পরিচয়বিহীন ও গোপন রাখা হবে। কোনো উত্তরই সঠিক বা ভুল নয়।
উত্তর জমা দেওয়ার আগে যেকোনো সময় আপনি জরিপ থেকে সরে যেতে পারেন। আমরা আপনাকে শনাক্ত করতে পারে এমন তথ্য সংগ্রহ করি না। তাই জরিপ জমা দেওয়ার পর আপনার উত্তর খুঁজে বের করা বা মুছে ফেলা সম্ভব নয়।
জরিপ জমা দেওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে ওপরের তথ্য পড়েছেন ও বুঝেছেন এবং স্বেচ্ছায় এই জরিপে অংশ নিতে ও বর্ণিত উদ্দেশ্যে আপনার উত্তর সংগ্রহ ও প্রক্রিয়াকরণে সম্মতি দিচ্ছেন।
কোনো প্রশ্ন থাকলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. ইউকা সুমির সঙ্গে এই ই-মেইলে যোগাযোগ করুন: sumiy@who.int।
আপনার অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ।
এই সমীক্ষায় 93 টি প্রশ্ন রয়েছে